চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রস্তুতি ঠিকই ছিল, আমরা পারফর্ম করতে পারিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে আক্ষেপ আর টানা হতাশা উপহার দেয়া বাংলাদেশ দলের শেষটা হয়েছে বড্ড হতশ্রী। শেষ টি-টুয়েন্টিতে বোলাররা বেধড়ক পিটুনি খাওয়ার পর ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। সাজঘরে ফেরার প্রতিযোগিতায় পুরো ১০ ওভারও টিকতে পারেনি লিটন দাসের দল। ৯.৩ ওভারে গুটিয়ে যায় ৭৬ রানে।

ছোট ম্যাচে ৬৫ রানের বড় হার মেনে নিতে পারছেন না বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে চোটের কারণে না খেললেও কিউই গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনিই।

‘আপনি যখন ৭৬ রানে অলআউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজজুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি।’

‘আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। তারপরও আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে পরের সিরিজের জন্য কাজ করতে পারব।’

‘অবশ্যই আমরা এই সিরিজটি ভুলতে চাইবো। কারণ আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে, আমরা এখানে আগে কখনও কিছু করতে পারিনি। আমরা মুখিয়ে ছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য, কিন্তু আমরা কিছু করতে পারিনি।’

‘আমার মনে হয় এটা কঠিন ছিল (কোয়ারেন্টাইন)। আমাদের নিয়ম মানতে হবে, এটা নিউজিল্যান্ডবাসীর কল্যাণের জন্য, সুতরাং আমাদের এটিকে সম্মান করতে হবে। কিন্তু কোয়ারেন্টাইন খুবই কঠিন। কারণ ৮ দিন একটি রুমে থাকতে হয় এবং তারপর আমরা অনুমতি পাই দুই ঘণ্টার জন্য বাইরে যাওয়ার। কিন্তু আমরা ভালো সময় কাটিয়েছি, ব্যাটিং, গ্রাউন্ড ফিল্ডিং করে। প্রস্তুতির হিসাবে আমাদের প্রস্তুতি ঠিকই ছিল। আমরা পারফর্ম করতে পারিনি।’ এভাবেই হতাশার প্রকাশ করেন অধিনায়ক।

Reneta

‘আমরা জানতাম এটি কঠিন হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারোরই খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে উড়ন্ত ফর্মে থাকা তাদের হারাতে। আমরা তা করতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT