চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতিতে ‘কঠিন পরিস্থিতি’র পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিসিবি

সামনে কঠিন পথ। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ যেন বাংলাদেশকে এমন বার্তা দিয়ে গেল। দ্বিতীয় দিন বোলাররা উইকেটের জন্য খাবি খাওয়ার পর শেষ দিন ব্যাটসম্যানদের ভুগতে দেখা গেছে দারুণভাবে।

আন্তর্জাতিক ম্যাচের আগে এসব প্রস্তুতি ম্যাচ সাধারণত ‘ড্র’তেই শেষ হয়। বেনোনিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও তার ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় ইনিংসে ২৩৫ রান তুলতে ৯ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস ঘোষণা করার পরপরই ‘ড্র’ মেনে নেন দুই অধিনায়ক।

প্রথম ইনিংসে বাংলাদেশিদের মধ্যে ফিফটি পেয়েছিলেন তিনজন। এদিন দুইজন-ইমরুল কায়েস (৫১), সাব্বির রহমান (৬৭)। তৃতীয় সর্বোচ্চ মুমিনুলের, ৩৩। আর কেউ ২০’র ঘর স্পর্শ করতে পারেননি! তামিম প্রথম ইনিংসে ইনজুরিতে পড়ার পর আর ব্যাট করেননি। এরপর সৌম্য ইনজুরিতে পড়েন দ্বিতীয় ইনিংসে। আশার কথা হলো শনিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ওপেনারের ইনজুরি তেমন গুরুত্বর নয়।

Banglabid

সাউথ আফ্রিকার মতো দেশে সাধারণত উইকেটে বাড়তি পেস আর বাউন্স থাকে। উপমহাদেশের বোলার-ব্যাটসম্যানদের সেখানে মানিয়ে নিতে কষ্ট হয়। তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ক্ষেত্রে সেই চিত্রই ফুটে উঠেছে।

শুক্রবার মোস্তাফিজ, শুভাশিস কম রান খরচ করলেও উইকেট বের করতে হাঁপিয়ে মরেন। ২.১৫ গড়ে ১৩ ওভারে মোস্তাফিজের খরচ ছিল ২৮ রান। মেডেন সাতটি। ১.৮০ গড়ে ১৫ ওভারে শুভাশিসের খরচ ২৭। তারও মেডেন সাতটি। দুজনে একটি করে উইকেট দখল করেন। শফিউল ১২ ওভারে ৬৫ দিয়ে দুই উইকেট নেন।

অন্যদের অবস্থা আরও খারাপ ছিল। তাসকিন ১৪ ওভারে খরচ করেন ৭০। তাইজুল ১৬ ওভারে ৪৭। সমান সংখ্যক ওভারে মিরাজের খরচ ৫৬। সবাই একটি করে উইকেট নেন।

Reneta

প্রথম ইনিংসে ৭৪.১ ওভারে ৭ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন আফ্রিকার আমন্ত্রিত একাদশ ৮ উইকেট হারিয়ে ৩১৩ তুলে ইনিংস ঘোষণা করে।

প্রথমদিন ইমরুল-সৌম্য ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে মুমিনুল, মুশফিক থামেন ফিফটি পেরিয়ে। এরপর সাব্বির অর্ধশতক পার হলে ইনিংস ঘোষণা করেন মুশফিক।

সাউথ আফ্রিকারও তিনজন দ্বিতীয় দিন (শুক্রবার) ফিফটির দেখা পান। জুবায়ের হামজা করেন ৬০, ম্যাথিউ ক্রিস্টেনসেন ৫৩, ভন ব্রেগ ৬২*। তিনজনই শতাধিক বল মোকাবিলা করেন। বাংলাদেশের কেউ শতাধিক বল খেলতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতার ডাকে শেখ হাসিনার জন্মদিন

পরবর্তী

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বাংলাদেশ ক্রিকেটার তামিম ও সৌম্য ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম, সৌম্যকে নিয়ে শঙ্কা নেই

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT