চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসন ক্যাডার নিয়ে ফেসবুক পোস্টে শাস্তির মুখে মৎস্য কর্মকর্তা

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৭:৪১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাসহ সচিব ও অন্যান্য পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সরকারি বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে পোস্ট দেওয়ায় বিসিএস মৎস্য ক্যাডার কর্মকর্তা বেগম ফারহানা জাহানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওই কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাফসা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত কর্মকর্তা বেগম ফারহানা জাহানের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানোর জন্য মহাপরিচালক, মৎস্য অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের উপজেলা মৎস্য কর্মকর্তা বেগম ফারহানা জাহান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিএস প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ের কর্মকর্তাসহ সচিবদের নিয়ে একটি স্ট্যাটাস দেন।

প্রশাসন ক্যাডার কর্মকর্তা ও সচিবরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার সমালোচনা করেন তিনি যা সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা-২০১৬ অনুযায়ী পরিহারযোগ্য এবং সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫-এর ৩(বি) ধারা অনুযায়ী অসাদাচারণের শামিল বলে মন্ত্রণালয় মনে করছে।

তার স্ট্যাটাসটি জনমনে অসন্তোষ ও অপ্রীতিকর মনোভাব সৃষ্টির জন্য দায়ী বলেও মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Reneta

স্ট্যাটাসটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে পড়েন তিনি।

তার বক্তব্যকে সংবিধানপরিপন্থী উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করায় শুক্রবার আরও একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫-এর ৩(বি) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ফারহানা জাহান বলেন, কোন নির্দেশনাবলী সংবিধানের ওপর শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে না এবং আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশে বাধা প্রদান সংবিধানের সাথে সাংঘর্ষিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএনওএসিল্যান্ডবিসিএস প্রশাসন ক্যাডারসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মে ১১, ২০২৬

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT