বিনোদন

প্রযোজনা সংস্থা খুললেন কঙ্গনা

কঙ্গনা ও তার পরিবার নতুন প্রযোজনা সংস্থা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা ও তার পরিবারের সদস্যরা নতুন প্রযোজনা সংস্থা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই কঙ্গনা রানাউত বলছিলেন তিনি প্রযোজনার কাজ করতে চান। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বুধবার মুম্বাইতে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।

টুইটারে কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডেল জানিয়েছেন, মুম্বাইয়ের পালি হিলস-এ খোলা হয়েছে তিন তলা বিশিষ্ট প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। কঙ্গনার পাশাপাশি এই প্রতিষ্ঠানের আইনি ও আর্থিক বিষয় দেখাশোনা করবেন তার ভাই অক্ষিত।

২৪ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনার ‘পাঙ্গা’। এই ছবিতে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী তিওয়ারি আইয়ার। ‘পাঙ্গা’ ছবিতে কঙ্গনা ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী ও নীনা গুপ্তা। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:কঙ্গনা রানাউত পাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…