বিনোদন

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় একজন ভক্ত আত্মহত্যার চেষ্টা করেন, ছবিতে প্রভাসের চরিত্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে দক্ষিণী তারকা প্রভাসের অগণিত ভক্ত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’ মুক্তির পর সেটা আরও বেড়ে গিয়েছে। যাদেরই একজন এবার আত্মহত্যা করলেন প্রভাসের জন্য।

হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সী এক প্রভাস ভক্ত নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যার নাম রবি তেজা। তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের কুরনুলের তিলক নগরের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি মুক্তি প্রাপ্ত প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমা নিয়ে নেগেটিভ কমেন্টস মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন প্রভাসের অন্ধ ভক্ত রবি। নিজেকে ঝোলানোর আগে মায়ের সাথে এই সিনেমার রিভিউ নিয়ে রবি কথা বলেন বলে জানা গেছে। খবর পেয়ে ততক্ষণাৎ ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

ইতোমধ্যেই এই খবরে নড়েচড়ে বসেছে বিনোদন দুনিয়া। এরকম খবর পাওয়া যে কোন তারকার জন্যই খুব আতঙ্কের। যদিও প্রভাসের তরফ থেকে এখনও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টি।

এদিকে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে প্রভাসের ‘রাধে শ্যাম’।

ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘রাধে শ্যাম’ ছবিটি। যেখানে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে।

বিষয়:আত্মহত্যা প্রভাস ভক্ত রাধে শ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…