চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাববিস্তারকারী ১০০’র তালিকায় কোহলি-ফেদেরার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের একশ কোটিরও বেশি ভক্তের চাপ সয়ে নির্ভাবনাহীন ভাবে খেলে যাচ্ছেন। পণ্যের বিজ্ঞাপনের বাজারেও চাহিদার শীর্ষে। বিরাট কোহলিকে সেরা মানতে তাই দ্বিধা নেই ‘টাইম ম্যাগাজিন’র। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যমটির সেরা ১০০ প্রভাববিস্তারকারী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দল অধিনায়কও।

টাইম তাদের সেরা প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাই দিয়েছে ছয় ক্রীড়া ব্যক্তিত্বকে। কোহলির সঙ্গে সেই দলে আছেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। বাকি চার খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের; বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট, স্নোবোর্ডিংয়ের ক্লয়ি কিম, ফিগার স্কেটিং খেলোয়াড় অ্যাডাম রিপ্পন ও দেশটির ফুটবল তারকা জেজে ওয়াট।

টাইম ম্যাগাজিনে কোহলি সম্পর্কে লিখতে গিয়ে ভারত অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। কোহলির আগে এ অভিজাত তালিকায় জায়গা পেয়েছিলেন তিনিও, ‘বর্তমান ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি ঘরে ঘরে পরিচিত ও চ্যাম্পিয়ন ক্রিকেটারের নাম। তার রানের জন্য ক্ষুধা আর ধারাবাহিকতা অসাধারণ। সে আসলে ক্রিকেটের জলছাপই হয়ে গেছে।’

যেমন ফর্মে আছেন, তাতে অভিজাত এ তালিকায় জায়গা পাওয়াটা অবধারিতই ছিল কোহলির জন্য। ২০১৭ সালে তিন ফরম্যাটের ক্রিকেটে করেছেন ২৮১৮ রান। ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তিনি। গত বছর হাঁকিয়েছেন ১১টি শতক। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েছেন টেস্ট সিরিজে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতিয়েছেন ওয়ানডে সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেদেরারবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin3

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT