চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রফেসর’কে বিদায় জানালেন আলভারো মর্তে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৬, মে ২০২১
বিনোদন
A A

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এ ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।

‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। এই সিরিজের শিল্পীরা নিজ নিজ চরিত্রের সাথে মিশে গিয়েছিলেন। বিদায় বেলায় তাই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করছেন অনেকেই।

ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’

আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাদের অনুভূতির কথা।

‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।

Reneta

‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।

আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে। ইন্ডিয়ান এক্সপ্রেস

 

View this post on Instagram

 

A post shared by Álvaro Morte (@alvaromorte)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজটিভি সিরিজটিমনেটফ্লিক্সপ্রফেসরভক্তমানি হেইস্টলিড বিনোদনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT