চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির ভূমিকায় আইনমন্ত্রী: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:০১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

প্রধান বিচারপতিকে জোরপূর্বক বিদেশে পাঠিয়ে দিয়ে আইনমন্ত্রী নিজেই প্রধান বিচারপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনমন্ত্রীর বক্তব্য দৃষ্টিকটু। প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়ে তিনি নিজে প্রধান বিচারপতির ভূমিকা পালন করছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যা‌নে সমা‌বে‌শের অনুম‌তির আশা প্রকাশ ক‌রে ‌ রিজভী ব‌লে‌ন, সরকা‌রের শুভ বু‌দ্ধির উদয় হবে এবং তারা এই সমা‌বে‌শের অনুম‌তি দিবে।

সংবাদ স‌ম্মেল‌নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ব‌লেন, এখনও‌ তো সময় শেষ হ‌য়ে যায়‌নি, সময় আ‌ছে। শেষ সময় পর্যন্ত আমরা দেখ‌বো, আমরা আশা ক‌রি, সরকা‌রের শুভ বু‌দ্ধির উদয় হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফতেহা পাঠ করবেন। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল ও সাফল্যমন্ডিত সবাবেশ করবে আগামী ৮ নভেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT