চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বাসবভন অভিমুখে ‘আইনজীবীদের পদযাত্রা’ আটকে গেল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৫৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবিতে প্রধান বিচারপতির বাসবভন অভিমুখে ‘আইনজীবীদের পদযাত্রা’ কর্মসূচি সুপ্রিম কোর্টের প্রধান ফটক পর্যন্ত এসে শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ‘সাধারন আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বেশকিছু আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে প্রধান বিচারপতির বাসবভন অভিমুখে পদযাত্রা শুরু করে। সুপ্রিম কোর্টের প্রধান ফটক বন্ধ থাকায় পদযাত্রা সেখানেই আটকে যায়। এসময় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের বাইরে ছিল উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতি।

এসময় সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমদ মেহেদী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত নিয়মিতভাবে খুলে দিতে হবে। এবং ২০২০-২১ সালের সুপ্রিম কোর্টের সকল ঐচ্ছিক ছুটি বন্ধ করতে হবে। এছাড়া আইনজীবীদের সুধবিহীন ৫ লাখ টাকা ব্যাংক লোন এবং ১ লাখ টাকা আর্থিক প্রণোদনা দিতে হবে।’ এর আগে আরো কয়েকদিন মমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সারা দেশের আদালত খুলে দেওয়ার দাবিতে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগামী ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহে ৫ দিন ভার্চুয়াল মাধ্যমে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বলে নির্দেশনা এসেছে। বর্তমানে ভার্চুয়াল মাধ্যমে দুই দিন বসেছে আপিল বেঞ্চ। এরআগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে কিছু আইনজীবীর দাবির প্রেক্ষাপটে গত ১১ মে দেশে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর আপিল বিভাগের চেম্বার আদালত, হাইকোর্ট এবং অধস্তন আদালতগুলো ভার্চুয়াল মাধ্যমে বিচারকার্য শুরু করে। এতে করে গত ৪০ কার্যদিবসে দেশের অধস্তন আদালতগুলো লক্ষাধিক আবেদন নিস্পত্তি করে, অর্ধলক্ষাধিক জামিন মঞ্জুর করেছে। আর ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য প্রকাশ করা হয়েছে ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীআদালতসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT