চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির চিঠিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:২৪ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রার আগে গণমাধ্যমকে যে লিখিত বিবৃতি দিয়েছেন তাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ। দলের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

আওয়ামী লীগের অন্যতম সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী বলেছেন: একজন মানুষ ছুটি নিতেই পারে। এখন যেটা হচ্ছে সেটাকে ষড়যন্ত্রের বাইরে কিছু বলা যায় না। তিনি কেনইবা ছুটি নিলেন; আবার কেন এমন বক্তব্য দিলেন! আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও হয়েছে। সকল ষড়যন্ত্র অতিক্রম করে আওয়ামী লীগ এগিয়ে যাবে।

আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন: তিনি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন অসুস্থ। অথচ এখন বলছেন অসুস্থ নন। এটাকে কী বলবো? তিনি চলে যাওয়ার আগে কেন চিঠি দিয়ে গেলেন। আগে কথা বলতে পারতেন। তিনি বিতর্ক সৃষ্টি করতে চাইছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রার আগে গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেছেন: তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি জানান, তিনি লিখিত বিবৃতি দিয়ে যাচ্ছেন।

লিখিত বিবৃতিতে তিনি বলেন: আমি সম্পূর্ণ সুস্থ আছি, কিন্তু ইদানিং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত। আমার দৃঢ় বিশ্বাস সরকারের একটা মহল আমার বিষয়কে ভুল ব্যখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন: বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমি একটু শঙ্কিত বটে। কারণ গতকাল প্রধান বিচারপতির কার্যভার পালনরত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন,  অচিরেই সুপ্রীম কোর্টের প্রশাসনের পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এসব করার রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিন মাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে।

ট্যাগ: আওয়ামী লীগপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান বিচারপতি

পরবর্তী

তারুণ্য ঘেরা যৌবন ও জীবনমুখী গানে বব ডিলান থেকে অঞ্জন দত্ত

পরবর্তী
বব ডিলান ও অঞ্জন দত্তের ছবি, দুই গায়ক ও গীতিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্য ঘেরা যৌবন ও জীবনমুখী গানে বব ডিলান থেকে অঞ্জন দত্ত

ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, হাতের ইশারায় গুরুত্ব বোঝাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি চালিয়ে যেতে ট্রাম্পের অস্বীকৃতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT