ষোড়শ সংশোধনী রায়ের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতিকে সরকার ছুটিতে যেতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মির্জা ফখরুল জানান, আইনজীবীদের মাধ্যমে এ বিষয়ে প্রধান বিচারপতির অবস্থান জানার চেষ্টা করবে বিএনপি।
প্রধান বিচারপতির ছুটি নেয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানামুখী আলোচনা চলছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে প্রতিক্রিয়া জানালেও বুধবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করে দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি বিচার বিভাগের ওপর একটি বড় আঘাত। এই ঘটনাকে বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:










