ক্রিকেট

প্রধান নির্বাচক বললেন ‘মাহমুদউল্লাহ বিশ্রামে’

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। কেন অভিজ্ঞ ব্যাটসম্যানটিকে রাখা হয়নি? ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে। সঙ্গে জানিয়েছেন, নতুন খেলোয়াড়দের বাজিয়ে দেখার ইচ্ছার কথা।

‘মাহমুদউল্লাহর বিশ্রামের দরকার আছে। যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের মাটিতে আমরা খেলছি। এখানে কিছু নতুন খেলোয়াড়কে আমরা দেখতে চাচ্ছিলাম।’

টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন বিপিএল মাতিয়ে আলোচনায় আসা পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তান টেস্টের স্কোয়াড থেকে মাহমুদউল্লাহর সঙ্গে ছিটকে পড়েছেন রুবেল হোসেন, হালকা চোটের কারণে নেই আল-আমিন হোসেন। বিয়ের কারণে ছুটি নেয়ায় নেই সৌম্য সরকার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি হবে আগামী ২২-২৬ ফেব্রুয়ারি। জিম্বাবুয়ে দল ঢাকায় এসেছে শনিবার। রোববার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে মঙ্গলবার। টেস্টের আগে মূল স্কোয়াড হয়ে যাবে ১৩ সদস্যের।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি।

বিষয়:ইয়াসির তাসকিন মাহমুদউল্লাহ রিয়াদ মুরাদ মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…