বাংলাদেশ

রওশন ও এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড

প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, এমপিকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ. কে. এম. আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস. এম. খুরশিদ-উল-আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে শুভেচ্ছা কার্ড পাঠানোর তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিষয়:ঈদ এইচ এম এরশাদ রওশন এরশাদ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…