চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সফরের কারণে হাওরে বিএনপির ত্রাণ প্রতিনিধি দলকে বাধা দেয়ার অভিযোগ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:৩২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওর অঞ্চল সফরের কারণ উল্লেখ করে হাওরের দুর্গত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ প্রতিনিধি দলকে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, পাহাড়ী ঢলের প্রথম আঘাতেই বিএনপি মহাসচিব নেত্রকোণা জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়ান। শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণ প্রতিনিধি দল সুনামগঞ্জে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেও প্রধানমন্ত্রীর সফরের কারণ উল্লেখ করে স্থানীয় প্রশাসন ত্রাণ প্রতিনিধির দলের এই সফর বানচাল করে দিয়েছে।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে কোন অজুহাত আনা একদলীয় দুঃশাসনের বহিঃপ্রকাশ। দুর্গত হাওরের মানু্ষের মাঝে ত্রাণ দেয়া নিয়েও দলীয়করণ করছে সরকার।

Banglabid

রিজভী বলেন, হাওর এলাকায় পাহাড়ী ঢলে  মানুষ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে নিপতিত হয়েছে। অধিকাংশ এলাকায় সরকারের কোন তৎপরতা নেই, এমনকি পৌঁছেনি সরকারের কোন ত্রাণ সহায়তা। এমতাবস্থায় হাওরের মানুষের সাহায্যর্থে এগিয়ে যাওয়া নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ত্রাণ তৎপরতায় বাধা দিচ্ছে, যা অত্যন্ত অমানবিক আচরণ।

অসহায়, বিপর্যস্ত মানুষকে নিয়ে উপহাস ও তাচ্ছিল্য করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ভোটারবিহীন সরকার বলেই মানুষের এই দুর্দশা তারা দেখতে পাচ্ছেন না।হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে এবং পাশাপাশি দেশের সকল বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ত্রাণ তৎপরতায় প্রশাসনকে বাঁধা না দেয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত রবিবার প্রধানমন্ত্রীর হাওর এলাকা সফর করার কথা রয়েছে।

Reneta

রিজভী সংবাদ সম্মেলনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ নিয়েও কথা বলেন। ১ মে অনুমতি না পেলে ২/৩ মে অনুমতি পেলে সোহরাওয়ার্দীতে শ্রমিক সমাবেশ করা হবে।।সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরিজভী আহমেদহাওর অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সানি লিওনের রসগোল্লা প্রীতি

পরবর্তী

গিটারিস্ট থেকে জঙ্গি মার্টিন জেনি, বিজ্ঞান মেলার রোবট থেকে জেএমবি’র আইইডি

পরবর্তী

গিটারিস্ট থেকে জঙ্গি মার্টিন জেনি, বিজ্ঞান মেলার রোবট থেকে জেএমবি’র আইইডি

জাতীয় সঙ্গীতও বাজে না সিলেটের সেই স্কুলে

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT