প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত ডক্টর এমএস মাদুরাপোছানা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও দু’দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতিসহ দু’দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এসময় রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






