রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি।

সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এই সংস্থার জন্য নেওয়া উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। সাক্ষাতে দু’দেশের বাণিজ্য, অর্থনীতিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা নিয়ে আলোচনা হয়।

এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্রজাতন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়ং।

বিষয়:ওআইসি ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…