বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখুন সরাসরি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখুন সরাসরি

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শেষ হয়েছে।

সম্মেলনে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণ, অর্জন ও প্রতিক্রিয়া সর্ম্পকে কথা বলেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। ওই সফরে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করেছেন।

এরপরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা ও বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত শেষে শনিবার তিনি লন্ডন হয়ে দেশে ফিরলে জনতা বিপুল সংবর্ধনা দেয়।

বিষয়:জাতিসংঘ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…