বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শেখ হাসিনা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভারত সফরে তার আগ্রহের কথা জানান।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুই দেশের কর্মকর্তাবৃন্দ আলোচনা করেই এই সফরসূচি চূড়ান্ত করবেন।

১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুনে তিনি ঢাকায় এসেছিলেন। নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল।

প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার নতুন একটি রূপরেখা সইয়ের ব্যাপারে ভারতের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়:প্রধানমন্ত্রীর ভারত সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…