চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনগণকে জয় উৎসর্গ করলেন খালেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বাংলাদেশ
A A

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী তালুকদার আবদুল খালেক তার এ জয়কে খুলনায় জনগণকে উৎসর্গ করেছেন।

মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রাথমিক ফলাফলে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন: আজ আমি যা, তার পেছনে রয়েছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে আজ আমার এ জায়গায় আসা সম্ভব হতো না।

Banglabid

আগামী দিনের নগরপিতা হিসেবে কোন কাজগুলোকে বেশি গুরুত্ব দেবেন? এমন প্রশ্নের জবাবে খালেক বলেন: মাদক, জলাবদ্ধতা এবং সন্ত্রাস মুক্ত খুলনা গড়ে তোলাই হবে আমার জন্য প্রধান চ্যালেঞ্জ।

বিএনপি যে কারচুপির অভিযোগ করছে, তার জবাবে খুলনার এ নতুন নগরপিতা বলেন, এখানে কারচুপির কোন ঘটনা ঘটেনি। প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এবং নির্বাচনী পর্যবেক্ষকেরা সারাদিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছে, তারাতো কারচুপির অভিযোগ করেনি।

জাতীয় রাজনীতিকে খুলনার সিটি করপোরেশন নির্বাচনের টেনে এসে বিতর্কিত করার চেষ্টা হিসেবেই বিএনপি এমন অভিযোগ করছে বলে মন্তব্য করেন তিনি।

Reneta

খুলনার উন্নয়নের চাকাকে গতিশীল করতে সকলকে এক সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানান তালুকদার আবদুল খালেক।  তিনি বলেন: প্রয়োজনে যারা আমরার প্রতিপক্ষ ছিলো তাদের সঙ্গেও বসবো। তাদেরও একটা ইশতেহার ছিলো। সবগুলোর সমন্বয় করে খুলনাকে এগিয়ে নিতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালুকদার আবদুল খালেকলিড নিউজ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বৃহস্পতিবার সৌদি আরবে প্রথম রোজা

পরবর্তী

উড়োজাহাজের সামনের কাঁচ ভাঙ্গলো, পাইলটের দক্ষতায় বাঁচলো ১১৯ যাত্রীর প্রাণ

পরবর্তী

উড়োজাহাজের সামনের কাঁচ ভাঙ্গলো, পাইলটের দক্ষতায় বাঁচলো ১১৯ যাত্রীর প্রাণ

বিশ্বকাপের টিকিট আনা গোলের নায়কই নেই সুইডেন দলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT