চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেপ্তার: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মঙ্গলবার বনানীস্থ সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এই যে ঘটনাটি ঘটে গেলো, এ ঘটনা প্রধানমন্ত্রী জানতেন। তিনিই নির্দেশ দিয়েছেন তাকে (পাপিয়া) গ্রেপ্তারের জন্য এবং এটা তদন্ত করে বিষয়টি বিচারের আওতায় আনার জন্য। কাজেই এখানে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার সরকার অ্যালাও করে না। ভবিষ্যতেও করবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

যুব মহিলা লীগের কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন: এ ধরনের সিদ্ধান্ত আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। যেটা দলের অভ্যান্তরে আলোচনা হবে। এমনিতেই যুব মহিলা লীগের কমিটির মেয়াদ প্রায় পূর্ণ হয়েছে। তাদের মার্চ মাসে সময় শেষ হবে। তাদেরকে কনফারেন্সে এমনইতেই করতে হবে।

পাপিয়াদের পেছনে প্রভাবশালীদের মদদ রয়েছে এমন অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের কি ভাবনা রয়েছে? ওবায়দুল কাদের বলেন: সবার ব্যাপারে ভাবনা রয়েছে। কারা, কার পিছনে আছে। কত রকমের শাস্তি রয়েছে, অনেকেই আছেন হয়তো দৃশ্যপটের বাইরে। দেখা যাচ্ছে পরবর্তীকালে দলীয় কোনো পদায়ন অথবা সরকারের কোনো পদায়নে তারা হোঁটচ খাচ্ছে, এটাও শাস্তি। শাস্তি অনেক রকম আছে।

ওবায়দুল কাদের বলেন: আওয়ামী লীগে সবাই ভালো লোক এ দাবি আমি করিনা। তবে খারাপ লোক চিহ্নিত হলে, সেই খারাপকে অপকর্মের জন্য শান্তির দেয়ার কঠোর বিধান এ দলে আছে।

ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: আমাদের আগে অনেক রাজনৈতিক দল এ দেশে ক্ষমতায় ছিলো। কেউ নিজ দলের অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। শেখ হাসিনা সেটা নিয়েছেন, তিনি সে সৎ সাহস দেখিয়েছেন। আমরা বাংলাদেশে এক্সজামপল সৃষ্টি করেছি, এটা শুধু মুখে নয় বাস্তবেও।

ট্যাগ: পাপিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনাযুব মহিলা লীগশামিমা নূর পাপিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুব একটা চাপ নেননি মুমিনুল

পরবর্তী

অসহায় শিশুদের আলোর দিশারী তারা

পরবর্তী

অসহায় শিশুদের আলোর দিশারী তারা

মেসির বার্সাকে পোড়াতে প্রস্তুত সেই ম্যানোলাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT