চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম সম্মানজনক এ সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শিলা। তাই বিশ্ব মঞ্চে লড়াইয়ে অংশ নেয়ার আগে শিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং তার দোয়া নিলেন। 

এ সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের একজন হলেন মিঠুন জামান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিলা। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া নেন। সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক,  প্রথম রানারআপ আলিশা ইসলাম, দ্বিতীয় রানারআপ জেসিয়া ইসলাম।

প্রায় ৪৫ মিনিট সময় ধরে প্রধানমন্ত্রী শিলা এবং অন্যান্যদের সঙ্গে আলাপ করেন। এতো বড় আয়োজনে বাংলাদেশও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এ ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও খুশি হয়েছেন। সেজন্য সৌজন্য সাক্ষাতের সময় দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’কে ছোট ব্রিফিং দিয়েছেন। যতটুকু সময় গণভবনে তারা ছিলেন প্রধানমন্ত্রী তাদের প্রতি ভীষণ আন্তরিকতা দেখিয়েছেন। জানিয়েছেন তার পক্ষ থেকে শুভকামনা।

‘মিস ইউনিভার্স’-এর দ্বিতীয় রানারআপ এবং সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা তার কাছে অনেক বড় অর্জন। তিনি বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এবারই প্রথম ভিতর থেকে অনুভব করেছি, একজন বাংলাদেশি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে হলে কত বড় দায়িত্ববোধ কাজ করে।

গেল ২৩ অক্টোবর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিরিন আক্তার শিলা। যিনি ঠাকুরগাঁও এর পীরগঞ্জের মেয়ে। শিলা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তার মাথায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট পরিয়ে দেন বলিউড তারকা ও সাবেক ইউনিভার্স সুস্মিতা সেন।

Reneta

আয়োজকদের একজন মিঠুন জামান বলেন, ২৯ নভেম্বর থেকে আমেরিকাতে ‘মিস ইউনিভার্স’-এর প্রাথমিক ধাপ শুরু হবে। ২৭ নভেম্বর রাতের একটি ফ্লাইটে শিলা আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যিনি যেন যথাযথভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন সেজন্য আমেরিকান একজন গ্রুমার দিয়ে প্রায় একমাস তার দৈনিক আড়াই ঘণ্টা করে ক্লাস করানো হয়েছে।

আয়োজকরা মনে করছেন, প্রথমবার অংশ নিয়েই মিস ইউনিভার্স-এর মঞ্চ থেকে শিলা বাংলাদেশের জন্য সম্মানজনক অর্জন বয়ে আনবেন। আয়োজক মিঠুন জামান বলেন, প্রথমবারেই মিস ইউনিভার্সের মঞ্চে বাংলা ভাষায় কথা বলবেন শিলা। কারণ, বাংলা হলো আন্তর্জাতিক মাদার ল্যাংগুয়েজ। এ ব্যাপারে মূল আয়োজকরাও সম্মতি দিয়েছেন। আগামী ৮ ডিসেম্বর আটলান্টার জর্জিয়াতে (আমেরিকা) বসবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণভবনপ্রধানমন্ত্রীমিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদনশিরিন আক্তার শিলাশেখ হাসিনাসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT