বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্য ‘উর্বরতা’ ও ‘পবিত্রতা’র প্রতীক খচিত উপহার

প্রধানমন্ত্রীর জন্য ‘উর্বরতা’ ও ‘পবিত্রতা’র প্রতীক খচিত উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উর্বরতা, পবিত্রতা ও স্বপ্ন পূরণের প্রতীক হিসেবে কামধেনু ও কল্পবৃক্ষনকশা খচিত ‘ওয়ালমেট’ উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্র প্রদেশের ভেঙ্কাটাগিরির ঐতিহ্যবাহী শিল্পের একটি নিদর্শন এটি। এর শিল্পকর্ম হচ্ছে জামদানি স্টাইলে হাতে বোনা কারুকার্য।

মোদি তার টুইটারে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, শেখ হাসিনাকে অন্ধ্র প্রদেশের ভেঙ্কাটাগিরির হাতে বোনা জামদানি স্টাইলের তাপেস্ত্রি উপহার।

আরেকটি টুইটে শিল্পকর্মের নকশার বর্ণনা দিয়েছেন নরেন্দ্র মোদি।

ওয়ালমেটটিতে হাতের বুননে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক দুটি পবিত্র সত্ত্বাকে। একটি হলো উর্বরতার প্রতীক কামধেনু, আরেকটি স্বপ্ন পূরণের প্রতীক কল্পবৃক্ষ।

হিন্দুশাস্ত্রে কামধেনু হচ্ছে এমন এক ধরণের গাভী যা সারা জীবন শুধু দুধ দিয়ে যায়, কখনও গর্ভবতী হয় না। আর কল্পবৃক্ষ হচ্ছে ইন্দ্রলোকের সর্ব-কামনা পূরণকারী তরু।

বিষয়:মোদির বাংলাদেশ সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…