চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার কারামুক্তি দিবসে অসহায়-দুস্থদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, জুন ২০২১
রাজনীতি
A A

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাদ জুমা দোয়া মাহফিল, তোবারক বিতরণ ও অসহায় দুস্থ পথচারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। 

শুক্রবার পুরান ঢাকার সূত্রাপুরের সিংটোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ, পথচারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি শুধু একটি মুক্তি নয়, এটি বাঙালি জাতির গণতন্ত্রের মুক্তি। বঙ্গবন্ধুকন্যার কারামুক্তির পর থেকে তিনি এদেশের মানুষের স্বপ্ন লালিত করে জীবন বাজি রেখে মানুষের ভাগ্য পরিবর্তনে অবিচল। তারই ধারাবাহিকতায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মানবিক যুবলীগ শেখ হাসিনার সকল কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্য কাজ করে যাচ্ছে।

Banglabid

তিনি আরও বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই বাংলাদেশের প্রতিটা অসহায় দুস্থ মানুষের মাঝে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে যা বিশ্বের ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে মানবিক প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার কারামুক্তি দিবসে স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

পরবর্তী

দেশে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ালো

পরবর্তী

দেশে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ালো

যোগাযোগ দুনিয়ায় স্যামসাংয়ের নতুন সংযোজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT