চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কাছে বিএনপির ৩৬ হাজার ‘গায়েবি’ আসামির তালিকা

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৩২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০০২টি মিথ্যা ও গায়েবি মামলায় ৩৬ হাজার আসামির তালিকা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তালিকা জমা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন তালিকাটি গ্রহণ করেছেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন টিপু।

এ সময় তিনি জানান, পরবর্তীতে আরো মামলা ও আসামির তালিকা দেয়া হবে।

এর আগে গত ৬ নভেম্বর একই ধরনের আরেকটি তালিকা দিয়েছিল বিএনপি।

দু’দফা সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার কারণে নেতাকর্মীরা চলাফেরা করতে পারছে না।

Reneta

তখন এসব মিথ্যা মামলা ‍তুলে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ফখরুল। যা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম দাবি।

মির্জা ফখরুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা ও গায়েবি মামলার তালিকা চান।  আশ্বাস দিয়ে তিনি বলেন, মিথ্যা ও গায়েবি মামলা থাকবে না এবং গ্রেপ্তার-হয়রানি করা হবে না।

তারই ধারাবাহিকতায় মিথ্যা মামলার তালিকা জমা দিলো বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT