নাসিরনগরে সংখ্যালঘুদের ওপরে হামলার বিচার, মন্দির ভাঙচুরের প্রতিবাদ ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবি মেনে নিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে শাহবাগে সড়ক অবরোধ তুলে নিয়েছে হিন্দু শিক্ষার্থীরা।
অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানান, আগামী শুক্রবার নাসিরনগর অভিমুখে লংমার্চ করবেন তারা।
মঙ্গলবার সকালে ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপরে হামলা, মন্দির ভাঙচুরের প্রতিবাদ ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা।
অবরোধের কারণে শাহবাগ থেকে রূপসী বাংলা, কাটাবন, মৎস্য ভবন, ও দোয়েল চত্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধের প্রভাবে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।







