চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরনগরের মন্দির থেকে এবার মূর্তি চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি মন্দির থেকে ৫টি পিতলের মূর্তি ও একটি পুরনো কুষ্টিপাথরের মূর্তি চুরি হয়েছে। উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ মন্দিরের সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টায় তিনি ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন মন্দিরে দেয়া সবকটি তালা কাটা পড়ে রয়েছে। পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখেন ৫টি পিতলের মূর্তি ও ৬৫ বছরের পুরনো একটি কালো পাথরের মূর্তি এবং মন্দিরের হারমোনিয়াম-করতাল ও দানবাক্সে থাকা টাকা চুরি গেছে।

ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হলে কর্মকর্তারা সকালে ঘটনস্থল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

গত বছরের ২৮ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ আনে।

ওই ঘটনার একদিন পর এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।

Reneta

এরপর ৪ নভেম্বর রাতে একই ভাবে ৫টি ঘর ও ১টি মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশের ঘটনাতদন্তে প্রমাণিত হয়, রসরাজের ফেসবুক অাইডি নকল করে অন্য এক ব্যক্তি ওই ছবি আপলোড করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরনগর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT