চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন আবু হেনা রনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
আবু হেনা রনি

আবু হেনা রনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন আবু হেনা রনি, ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যা​ম্পিয়ন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড়ানো নিয়ে ৬ মে রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে ‘বৃষ্টির জল’ শিরোনামের একটি কবিতা থেকে দুটি লাইন তুলে দেন। লাইন দুটি হলো— ‘তোমার মোঘল জলাধারে/ ইনি গা ভেজালেন।’ ভুল বুঝতে পেরে ৭ মে রাত ১১টা ৪৪ মিনিটে দুঃখপ্রকাশ করে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে লিখেছেন, ‘বৃষ্টির দিনে পছন্দের একটি কবিতার দুটি লাইন শুধু এক করেছিলাম। কিন্তু আপনারা সেটাকে অন্য কিছুর সাথে এক করে ফেললেন। এই বৃষ্টির দিনে কেউবা ইচ্ছা করে হাটু পানিতে ভিজছে কেউবা গোটা ম্যানহলে ডুবছে, বিষয়টা শুধুই এই। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

ঘটনা এখানেই শেষ নয়। এবার আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। ৯ মে বিকালে সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি ১১ মে রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিজের ভুল বুঝতে পেরে ৭ মে স্ট্যাটাসটি প্রত্যাহার করে নিয়েছেন রনি। আজ শুক্রবার রাতে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি দেশের জন্য কত বড় সম্মান বয়ে এনেছি। ভারতের এত বড় একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তো নানা কিছু নিয়ে জোকস বলি, স্ট্যাটাস দেই। কিন্তু তা নিয়ে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তা একবারও ভাবিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কষ্ট দেওয়ার জন্য কিংবা তাকে ছোট করার জন্য মোটেও এই কাজ করিনি। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তিনিও একজন মা, আশা করি এই সন্তানকে তিনি ক্ষমা করবেন।’

আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে। ২০১২ সালের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে স্ট্যান্ড–আপ কমেডি নিয়ে কাজ করছেন তিনি।

দুঃখপ্রকাশ করে ফেসবুকে আবু হেনা রনির স্ট্যাটাস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হেনা রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ জেতাই কেবল লক্ষ্য: নেপাল কোচ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT