গাজীপুর

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তি, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তিকে উদ্ধার করতে অন্যরা এগিয়ে আসছে, ঘটনাস্থলে পুলিশ ও দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল, মনিক ও কিবরিয়া। তারা বেলুন সরবরাহ, বেলুন আনা এবং বেলুনে গ্যাস ভর্তি করার সঙ্গে জড়িত।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলুন বিস্ফোরণের ঘটনায় গত শনিবার রাত সাড়ে ১১টায় সদর থানার এসআই মোসাব্বির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্ত কাজ চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় জিএমপির ৪র্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে কমেডিয়ান আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া ও ইমরান হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান আহত হন।

 

বিষয়:আবু হেনা রনিবেলুন বিস্ফোরণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…