দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)।
রোববার গণভবনে তার হাতে এই বিশেষ সম্মাননা হস্তান্তর করেন আইএফ আর সি’র মহাসচিব এলহাদজে আস সিই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআরসি’র এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক জাভিয়ার কাস্টেলানোজ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান ডাঃ হাবিবে মিল্লাত এম পি প্রমুখ।
অনুষ্ঠানে আইএফআরসি মহাসচিব এলহাদজে আস সিই, ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকে অধিক দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।






