চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতার বই ‘পিস অ্যান্ড হারমনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
শিল্প সাহিত্য
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনের শ্রদ্ধায় তাঁকে উৎসর্গ করে প্রকাশিত হলো ‘পিস অ্যান্ড হারমনি’ শিরোনামে নির্বাচিত একাত্তর জন কবির কবিতা সংকলন। শুধু শেখ হাসিনাকে নিয়ে নয় ৭১টি কবিতায় বঙ্গবন্ধু এবং বাংলার প্রকৃতিকে তুলে ধরার এই প্রয়াস একটি দুর্লভ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে অভিমত বিশিষ্টজনদের।

চলতি বছর ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন হয়েছে। এ উপলক্ষে একাত্তরজন বরেণ্য নবীন-প্রবীণ কবির কবিতা নিয়ে পিস অ্যান্ড হারমনি কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব হয় বুধবার।

বাংলা সাহিত্যের তীর্থভূমি বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রকাশনা উৎসব পরিষদের আয়োজনে গ্রন্থটির মোড়ক খোলেন স্পিকারসহ বিশিষ্টজনরা।

বাঙালি জাতির জন্যে ৭১ সংখ্যাটি এক অমূল্য বীরগাঁথা। গ্রন্থে প্রকাশিত ৭১টি কবিতায় প্রিয় নেত্রীর দেশপ্রেম, সাহস , দৃঢ়তা, প্রজ্ঞা, মানবিকতা তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এই কবিতা সংকলনটি নিয়ে সাধুবাদ জানান শেখ হাসিনার শিক্ষাগুরু জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

কবি আনিস মুহম্মদ সংকলিত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা সম্পাদিত পিস অ্যান্ড হারমনি গ্রন্থটিতে মূল কবিতার পাশাপাশি রয়েছে ইংরেজি অনুবাদ। আয়োজকরা জানিয়েছেন বিশ্বের ৭১টি ভাষায় গ্রন্থটি অনুবাদ হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনাস্পিকার ড. শিরীন শারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT