তথ্যপ্রযুক্তি

প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একাধিক বিয়ে করতে ‘ডেটিং অ্যাপ’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবারের সদস্যরা ডেটিং অ্যাপের মাধ্যমে বিবাহের পরিকল্পনা করছে, যা সামাজিক ও পারিবারিক জীবনকে প্রভাবিত করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের বিকল্প হিসেবে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় চালু হচ্ছে ‘আয়ো পলিগ্যামি’ নামের একটি অ্যাপ। অক্টোবরের শুরুতে অ্যাপটি চালু হওয়ার কথা রয়েছে।

একাধিক বিয়ে করতে আগ্রহী, এমন পুরুষদের পছন্দের সঙ্গী খুঁজে নিতে সহায়তা করবে এই অ্যাপটি।

এ বছরের শুরুতে চালু হলেও পরবর্তীতে অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ইসলামি আলেমদের পরামর্শ নিয়ে পুনরায় অ্যাপটি চালু করার কথা জানায় এর মুল প্রতিষ্ঠান পাণ্ডু সোলুসি।

অ্যাপটি ব্যবহারের জন্য একজন ব্যবহারকারীকে যেকোনো পরিচয়পত্র এবং প্রথম স্ত্রীর কাছ থেকে নেওয়া অনুমতিপত্র জমা দিতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দেশটিতে একাধিক বিয়ের আইন রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর এই দেশটিতে বিতর্কের জন্ম দিয়েছে এই অ্যাপটি। মধ্যপন্থি মুসলিম দেশ হিসেবে পরিচিত হলেও অনেক সময়ই সরকারকে বিভিন্ন বিষয়ে চাপে রাখতে আন্দোলনে নামে দেশটির অনেক অধিবাসী।

বিষয়:ডেটিং অ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…