ডিজিটাল শর্ট

প্রথম দিনেই সাড়া ফেললো ‘কালের পুতুল’

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শুক্রবার(৩০ মার্চ) দেশজুড়ে মুক্তি পেল আকা রেজা গালিব পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’। সারা দেশে ৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ।

ঢাকার মধ্যে ছবিটি চলছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, বলাকা(নিউ মার্কেট), শ্যামলী সিনেমা হলে। ঢাকার বাইরে ছবিটি চলছে খুলনার লিবার্টি, ময়মনসিংহের ছায়াবানি ও দিনাজপুরের মডার্ন সিনেমা হলে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘কালের পুতুল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সরকার, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশীষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ।

 

বিষয়:কালের পুতুল দর্শক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…