চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের সঙ্গী কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

১৩ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফরচুন বরিশাল। এবার তাদের সঙ্গী হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সাকিবের বরিশালকে ছুঁয়ে ফেলল ইমরুলের দল।

সোমবার সন্ধ্যায় বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা। তার আগে উভয় দলেরই একটি করে লিগপর্বের ম্যাচ রয়েছে।

কুমিল্লার কাছে হারে প্লে-অফে ওঠা কঠিন হয়ে গেছে মুশফিকের খুলনার। ১৮৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনোমতে একশ পেরোয় দলটি। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়।

থিসারা পেরেরা ২৬ ও সৌম্য সরকার করেন ২২ রান। আবু হায়দার রনি নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও মইন আলী। শেষের উইকেটটি নেন তানভির ইসলাম।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে কুমিল্লা তোলে ১৮৮ রান। ৩৫ বলে ৯ ছক্কা ও এক চারে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ ক্রিকেটার মইন আলী।

শুরুতে তান্ডব চালান লিটন দাস। ১৭ বলে ৪১ রান করে লিটন আউট হন থিসারা পেরেরার বলে। ব্যক্তিগত ৫ রানে ইমরুল কায়েসকে ফেরান খালেদ আহমেদ। চতুর্থ উইকেটে ফাফ ডু প্লেসিকে নিয়ে ৮৪ রানের অনবদ্য এক জুটি গড়েন মইন। চলতে থাকে ছক্কার বৃষ্টি।

Reneta

স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই আউট হয়ে সাজঘরে ফেরেন সুনীল নারিন। উইকেটের এক দিকে যখন আসা যাওয়ার মিছিল তখনও একাই লড়ে যাচ্ছিলেন মইন। তবে ১৯ তম ওভারের শেষ বলে পেরেরার বলে লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনাফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২মইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT