স্পোর্টস

প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার

প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার

টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের শুরুতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫৯ রানে হারিয়েছে অজিরা।

টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ৫৯, জো বার্নস এবং স্টিভেন স্মিথের জোড়া ৪৪ রানের সাথে মেথু ওয়েড এর ৭১ রানে ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জবাবে ভালোই শুরু করে ইংলিশরা। জেসন রয়ের ৬৭ রানের সাথে জেমস টেইলরের ৪৯ রান এ আশার আলো দেখলেও ৫৯ রান বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিকরা।

জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো সফরকারি অস্ট্রেলিয়া।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…