চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিপীড়নের প্রতিবাদ বিডিজেএ’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৮, মে ২০২১
বরিশাল, বাংলাদেশ
A A

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পরে শাহবাগ থানায় হস্তান্তর এবং সরকারি নথির ছবি তোলার ‘অপরাধে’ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবদিকদের সংগঠন ‘বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন-বিডিজেএ’।

সংগঠনের সভাপতি আমীন আল রশীদ এবং সাধারণ সম্পাদক মাহাবুব সৈকত সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বরিশালের সন্তান রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সচিবালয়কেন্দ্রিক সরকারি কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সংবাদ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে প্রকাশ করে আসছেন। যে কারণে তিনি ওইসব অসৎ ও ‍দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের টার্গেটে ছিলেন। সবশেষ গতকাল ১৭ মে ২০২১ পেশাগত দায়িত্ব পালনে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে স্বাস্থ্য সচিবের পাশের একটি কক্ষে তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়। তাঁর মোবাইফল ফোন কেড়ে নেয়া হয়। এমনকি গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরছেন।

বিডিজেএ মনে করে, এই ঘটনা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার উপরে বড় ধরনের আঘাত। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রের অসৎ, দুর্নীতিবাজ ও গণবিরোধী সরকারি কর্মচারীরা এমন একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে সাংবাদিকরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশে সাহস না পান। তারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সাংবাদিকদের প্রবেশ সীমিত বা সম্ভব হলে পুরোপুরি নিষিদ্ধ করতে চায় যাতে তারা নির্বিঘ্নে জনগণের টাকা লুটপাট করতে পারে।

বিডিজেএ বিশ্বাস করে, এরকম একজন দুজন বা আরও বেশি সাংবাদিকের কণ্ঠরোধ করে অনুসন্ধানী সাংবাদিকতার দরজা বন্ধ করা যাবে না। জনগণের করের পয়সায় বেতন হয় যে গণকর্মচারীদের, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম বরাবরের মতোই সোচ্চার থাকবে।

রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা করা হয়েছে, সেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে বিডিজেএ মনে করে। কারণ অনুসন্ধানী সাংবাদিকতা তথা রাষ্ট্রীয় বড় কোনো অন্যায়ের খবর জনগণকে জানানো গণমাধ্যমের দায়িত্ব। সুতরাং একজন সাংবাদিক যদি সরকারি কোনো নথির ফটোকপি নেন বা ছবি তোলেন, সেটি কোনোভাবেই তথ্যচুরি নয়।

বিডিজেএ সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত মুক্তি কামনা করছে এবং তাঁর ওপরে শারীরিক নির্যাতনকারী সকল কর্মকর্তা-কর্মচারীকে ২০১৩ সালের নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা দায়েরের দাবি জানাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম আলোবিডিজেএসাংবাদিক রোজিনা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT