ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহি। এছাড়া দলে ফিরেছেন শফিউল ইসলাম। ইনজুরিতে পড়া মোস্তাফিজকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। নেই সৌম্য সরকার।
শফিউল সর্বশেষ টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকা সফরে। গত বছর সেপ্টেম্বরে। রাহি টি-টুয়েন্টি খেলেছেন তিনটি। ওয়ানডেতেও এখনো মাঠে নামেননি। মোস্তাফিজের মতো মোসাদ্দেককেও রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। জায়গা হয়নি সাব্বির রহমানের।
উইন্ডিজ সফর দিয়েই নতুন কোচ স্টিভ রোডসের যাত্রা শুরু হবে। ২০ জুন তার কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। ২৩ জুন দেশ ছাড়বেন সাকিবরা। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি রয়েছে।
প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই। দ্বিতীয় টেস্ট ১২ জুলাই।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই: ইয়াসির আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান।







