চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত নদী চিত্র প্রদর্শনী রংপুরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
পরিবেশ, রংপুর
A A

নদী নিয়ে দেশে প্রথমবারের মত নদী চিত্র প্রদর্শনী হয়েছে রংপুরে। উত্তরাঞ্চলের নদ-নদীর বর্তমান অবস্থা নিয়ে এ চিত্র প্রদর্শনীতে নদী বাঁচাতে সচেতন হয়েছে শিক্ষার্থীরা। 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কের দু’পাশে রংপুর অঞ্চলের দেড়’শ নদী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। নদী দখল, দূষণ, নদীতে ফসল ফলানো, নদীগুলো নালায় পরিণত হওয়া, নদী কেন্দ্রিক জীবন-জীবিকাসহ নদীর করুণ চিত্র ফুটে উঠে এ চিত্র প্রদর্শনীতে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ছবি প্রদর্শনীতে রংপুর অঞ্চলের নদীগুলোর সাথে পরিচিত হতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন বয়সী সাধারণ মানুষ ছুটে আসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

নদীমাতৃক বাংলাদেশে নদীর সঠিক পরিসংখ্যান তুলে ধরে নদীর গুরুত্ব ও নদী বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারইন পিপল শাখার আয়োজনে এ ছবি প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতার সাথে জড়িয়ে থাকা নদী রক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে সরকারের পদক্ষেপের কথা জানান।

চিত্র প্রদর্শনীর মাধ্যমে নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা তৈরির মাধ্যমে নদী বাঁচানোর আন্দোলনে ঐক্যবদ্ধ হবে সাধারণ মানুষ মনে করছেন সচেতনরা।

Reneta

এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলী’র রিপোর্টে দেখুন বিস্তারিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদীরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT