বিনোদন

রানীর মেয়ে আধিরা

রানীর মেয়ে আধিরা

রানী মুখার্জি ও নানীর কোলে আধিরা

মুম্বাই এয়ারপোর্টে প্রথম দেখা মিললো রানী মুখার্জির কন্যা আধিরার। তখন নানীর কোলে ছিল আধিরা। আর সঙ্গে ছিলেন মা রানী মুখার্জি। তিনি তখন তার নতুন ছবি ‘হিচকি’র কাজ শেষ করে দুবাই থেকে মুম্বাই ফিরছিলেন। আর এয়ারপোর্টে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেখা মেলে রানী–কন্যার। এ সময় আধিরার পড়নে ছিল গোলাপী রঙয়ের পোশাক আর রানীর কালো জ্যাম্পসুট।

২০১৫ সালে আধিরার জন্ম হলেও এত দিন তাকে পরিবারের নিকট আত্মীয়রা ছাড়া কেউই দেখেননি। মিডিয়া থেকে সন্তানকে পুরোপুরিই দূরে রেখেছিলেন রানী। কারণ হিসেবে জানান, তার স্বামী আদিত্য নাকি ব্যক্তিগত বিষয়গুলোকে সবার সামনে আনতে পছন্দ করেন না। তাই এত দিন অন্য সকল বলিউড সেলিব্রিটিদের সন্তানদের ছবি মিডিয়ায় আসলেও, তার মেয়ের কোনো ছবিই দেখতে পাননি ভক্তরা।

রানী মুখার্জিকে সর্বশেষ দেখা যায় ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে।  সন্তান জন্মের পর মিডিয়া থেকে কিছুদিন দূরে থাকলেও, এবার আসছেন তার নতুন ছবি ‘হিচকি’ নিয়ে। গত সোমবারই তিনি ছবির কাজ শেষ করেছেন। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:রানী মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…