রাজনীতি

প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বিএনপি

বিএনপি নেতার ভাষণ, ৭ মার্চের ঐতিহাসিক দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার ৭ মার্চের ঐতিহাসিক দিন পালন উপলক্ষে ভাষণ দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় কর্মসূচি পালন করেছে বিএনপি।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে দলটি।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ মার্চের ভাষণটি দেশের মানুষকে উজ্জীবিত করলেও স্বাধীনতার ঘোষণা নয়।

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ৭ মার্চ নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সভায় মির্জা ফখরুল আরো বলেন, রাজনীতিবিদদের কাজে লাগিয়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে।

এসময় সত্যের মধ্যদিয়ে প্রকৃত ইতিহাস প্রজন্মকে জানানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

বিষয়:৭ মার্চ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…