চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি ১২২ মিনিটে একটি শিরোপা জিতেছেন তিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মাঠে নামা হয়নি, তবুও বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বের ভাগ পাচ্ছেন আলভারো ওরিওলা। মজার বিষয় হল, এই ট্রফি দিয়ে দুই দলের হয়ে ২০১৯-২০ মৌসুমে মোট পাঁচ শিরোপা জয় হয়ে গেছে রিয়াল মাদ্রিদ থেকে ধারে জার্মানি খেলতে আসা ডিফেন্ডারের।

২০১৯-২০ মৌসুমের বলতে গেলে পুরোটা সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ওরিওলা। খেলেছেন বলতে ঠিক ভুল বোঝানো হয়, জিনেদিন জিদানের ফর্মেশনে আসলে তার তেমন জায়গা হয়নি একাদশে। বেশিরভাগ সময় কেটেছে সাইডবেঞ্চেই। সবমিলিয়ে রিয়ালের হয়ে এবারের মৌসুমে ম্যাচ খেলতে পেরেছেন কেবল চারটি।

সাইডবেঞ্চে বসেই গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের ভাগ পেয়েছেন ওরিওলা। মাঠে নামা হয়নি, কিন্তু সৌদি আরবে ঠিকই তার উপস্থিতি ছিল।

দলে জায়গা হয় না, তাই জুলাইয়ে ধারে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে বায়ার্নে খেলার জন্য। জার্মানিতে নামতে নামতে রিয়ালেরও লা লিগা জয় নিশ্চিত হয়ে গেছে। যেহেতু চার ম্যাচ খেলেছেন, তাই লিগ জয়ীর খাতায় তার নাম উঠে গেছে।

বায়ার্নের তখনও লিগ ও লিগ কাপ শেষ হয়নি। এসেই জার্মানিতে খেলতে নেমে গেছেন ওরিওলা। ঠিকই বুঝে নিয়েছেন বায়ার্নের বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল কাপ ট্রফি। পরে রোববার তো চ্যাম্পিয়ন্স লিগই জিতলেন। খেলেননি তবুও বায়ার্নের ট্রেবল জয়ের অংশ হয়ে গেছেন।

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে সবমিলিয়ে ৬১৩ মিনিট খেলতে পেরেছেন ওরিওলা, পাঁচ শিরোপার পথে। আর এই শিরোপাসংখ্যা দিয়ে সময়টাকে ভাগ করলে দাঁড়ায় গড়ে ১২২ মিনিট। অর্থাৎ, সম্পূর্ণ না খেলেও ১২২ মিনিট অন্তর অন্তর শিরোপা জয়ের কৃতিত্ব ঠিকই গেছে ওরিওলার ঝুলিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবুন্দেসলিগারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT