চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিষ্ঠিত খলনায়ক’ হতে চান রাশেদ অপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

নাটকে একযুগের ক্যারিয়ার রাশেদ অপুর। সবমিলিয়ে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে গেল দুই বছর অপুর মনোযোগ সিনেমাতে। ইতোমধ্যে ডজন খানেক সিনেমা শেষ করেছেন যেগুলো মুক্তির অপেক্ষায়। এই অভিনেতা জানালেন, সিনেমায় কাজের শুরুতে বলেছিলান নেগেটিভ চরিত্র করবেন। এ কারণে সবগুলো সিনেমাতে তিনি খলনায়ক হন!

চলতি বছরটা রাশেদ অপুর জন্য অনেকটাই আশীর্বাদস্বরূপ। ‘নবাব এলএলবি’র পর তিনি নেতিবাচক অভিনয় ক্যারিশমা দেখিয়েছিলেন রায়হান রাফী ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে। কাজটি তাকে আলোচনায় আনে। পরে একের পর এক সিনেমায় খলনায়ক হচ্ছেন রাশেদ অপু। সোমবার যুক্ত হলেন সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’তে। সেখানেও ভিলেন অপু।

কেন খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছেন জানতে চাইলে অপু চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি নেগেটিভ চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখানে অভিনয়ের জায়গা বেশী। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থানে এখানে হিরো হতে পারবো না। ক্যারেক্টর আর্টিস্টদের তেমন কিছু করার থাকে না। প্রভাব থাকে নায়ক নায়িকা এবং খলনায়কের। এজন্য খলনায়ক হতে চেয়েছি।

 

২০১৮ সালে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবির মাধ্যমে আবার বড়পর্দায় যাত্রা শুরু করেন অপু। তার হাতে থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে অনন্য মামুনের ‘অমানুষ’ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, সৈকত নাসিরের ‘বর্ডার’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, রায়হান রাফীর ‘পরাণ’, ‘দামাল’, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’।

Reneta

চলতি মাসেই শুরু করছেন ‘কয়লা’। বললেন, পরিচালক আমাকে তার অফিসে ডেকে গল্প শোনালেন। বুঝলাম চরিত্রে অনেকগুলো চেইঞ্জ রয়েছে। পরে প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। যেসব সিনেমায় আমার চরিত্রে ভ্যালু খুঁজে পাই না, সেগুলো করি না। জানোয়ার, কসাই সিনেমা দুটি মুক্তির পর খলনায়ক হিসেবে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি।

রাশেদ অপু বলেন, নাটক ফিল্ম অভিনয় আমার ভালোবাসা ও শ্রদ্ধায় জায়গা। তবে ফিল্মের ক্ষেত্রে খুব বুঝে শুনে কাজ করছি। আমার চেষ্টা, সততা ও মেধা দিয়ে ধীরে ধীরে সামনে আগানোর চেষ্টা করছি। তাড়াহুড়ো ছাড়াই উপভোগ করে কাজ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্ররাশেদ অপু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT