জনপদ

মন্দির থেকে প্রতিমার অলংকার চুরি

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো দেখানো হয়েছে, যা বাংলাদেশের একটি সংবাদ ও তথ্য সরবরাহকারী ওয়েবসাইট।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় নিতাই গৌর গোপাল সেবাশ্রমের গঙ্গা মন্দিরের প্রতিমার গা থেকে অলংকার চুরির ঘটনা ঘটেছে।

রেববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত সঞ্জয় ব্রহ্মচারি জানান: রাত সোয়া ৩টার দিকে চোর ওই মন্দিরের তালা ভেঙ্গে প্রতিমার মাথার মুকুট, গলার হার, হাতের চুর, নাকের নথসহ বিভিন্ন অলংকার চুরি করে নিয়ে যায়। যার বেশিরভাগই সোনা ও রূপা দিয়ে তৈরী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।

বিষয়:প্রতিমা মন্দির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…