চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:৩৬ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরাও সমাজের সম্পদ হতে পারে। বুধবার ৫ জাতি প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, তাই উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। প্রধানমন্ত্রী বলেন, একটা ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হলেও সে যে সংসার, সমাজ, রাষ্ট্রের বোঝা হয়না বরং দেশের জন্য একটি সম্পদ হতে পারে; এই চেতনাই আমরা মানুষের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তার জন্য সুযোগের দরকার। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থাই নিচ্ছি। এই ছেলে-মেয়েদের মধ্যে যে সুপ্ত শক্তি, গুণাবলী রয়েছে সেগুলো বিকশিত করে দেয়াই হচ্ছে আমাদের মুল চিন্তা।

প্রতিবন্ধীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি প্রতিবন্ধী শিশুদের অবহেলা করবেন না।তারাও তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে যদি তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া যায়।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো হচ্ছে বহুজাতিক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড এবং পাকিস্তান। ৫ জাতির এ টুর্নামেন্ট ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, খেলা হবে সাভারের বিকেএসপিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধী ক্রিকেটপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT