চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রণোদনা ঋণ’ পরিশোধের সময় বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবেলায় সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য যে ঋণ দেয়া হয়েছে তা পরিশোধের সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের গত বছরের এপ্রিল থেকে জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ দেয়া হয়েছে। এছাড়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানসমূহের জন্য কার‌্যকরী মূলধন হিসেবে ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেয়া হয়েছে।

এই প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে প্রথম কিস্তি পরিশোধের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এখন এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। যেমন- ঋণগ্রহীতারা চলতি বছরের মার্চ মাস থেকে আরও ৬ মাস গ্রেস পিরিয়ড পাবেন। উক্ত গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর অবশিষ্ট অর্থ ১৮টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে আগের নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

গত কয়েকদিন ধরে শিল্প মালিকেরা ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার কিস্তি পরিশোধের সময় বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল।

ট্যাগ: পোশাক কারখানাপ্রণোদনা ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহামারির কারণে শিশুদের স্কুলে খাবার পাওয়া বন্ধ

পরবর্তী

ই-কমার্স ইকোসিস্টেম নিয়ে দারাজের প্যানেল আলোচনা

পরবর্তী
বিশ্লেষক ও প্যানেল সদস্যরা ই-কমার্স ইকোসিস্টেম নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-কমার্স ইকোসিস্টেম নিয়ে দারাজের প্যানেল আলোচনা

স্মার্টফোনে ফ্রি অ্যাপের তালিকা দেখাচ্ছে, ল্যাপটপের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সর্বাধিক ডাউনলোডকৃত ফ্রি অ্যাপ ‘লাইকি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT