চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারির কারণে শিশুদের স্কুলে খাবার পাওয়া বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

কোভিড-১৯ মহামারির কারণে গত এক দশকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের প্রতিদিন স্কুলে একবেলা করে বিনামূল্যে খাবার দেওয়ার মাধ্যমে তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টার যে কষ্টার্জিত ফল, তা বিফলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির ‘সারা বিশ্বে স্কুল ফিডিং কার্যক্রমের অবস্থা’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি আঘাত হানার সময় প্রতি দুজন স্কুল শিক্ষার্থীর মধ্যে একজন অথবা সারা বিশ্বে ৩৮ কোটি ৮০ লক্ষ শিশু প্রতিদিন স্কুলে একবেলা পুষ্টিকর খাবার খেত, যা ইতিহাসে সবচেয়ে বেশি। ২০২০ সালের এপ্রিল থেকে ১৯৯ টি দেশ তাদের স্কুল বন্ধ ঘোষণা করে এবং এর ফলে ৩৭ কোটি শিশুর জন্য এই কর্মসূচি বন্ধ হয়ে যায়, যা তাদের অনেকেরই জন্য দিনের একমাত্র পুষ্টিকর খাবার ছিল।

এই প্রতিবেদনের লেখকদের মতে, স্কুল ফিডিং কার্যক্রম আর্থিকভাবে দুর্বল শিশুদের সহযোগিতা প্রদান ও ভবিষ্যৎ নির্মাণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লকডাউনের কারণে বিভিন্ন দেশের সরকার তা উপলব্ধি করতে পেরেছে। মহামারির আগের মতো সমান সংখ্যক শিশুকে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় নিয়ে আসা ও আরও শিশুকে এতে অন্তর্ভুক্ত করা ও প্রায় ৭ কোটি ৩০ লক্ষ শিশু, যারা মহামারির আগেও খাবার পেতো না, তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে এই প্রতিবেদনের লেখকরা বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে এ প্রসঙ্গে বলেন, “স্কুল ফিডিং কার্যক্রম শিশুদের এবং দেশে দেশে বিভিন্ন জনগোষ্ঠীর উন্নতির চিত্র পাল্টে দিয়েছে। প্রতিদিন একবেলা খাবারের কারণেই অধিকাংশ ক্ষেত্রে শিশুরা স্কুলে যায়। এর কারণেই লকডাউন শেষে শিশুরা আবার স্কুলে ফিরে আসবে। আমাদের এই কার্যক্রম আগের থেকে আরও শক্তিশালী করে আবার চালু করা প্রয়োজন, যাতে কোভিড কোটি কোটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস করতে না পারে।”

এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ডব্লিউএফপি বিভিন্ন এজেন্সি, দাতা সংস্থা, বেসরকারি খাত এবং বিভিন্ন নাগরিক সংগঠনের সাথে মিলে একটি কোয়ালিশন গঠন করে নিশ্চিত করার চেষ্টা করবে যেন এই কর্মসূচির পরিসর আরও বৃদ্ধি পায়।

২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে স্কুল থেকে খাদ্য পাওয়া শিশুদের সংখ্যা বৈশ্বিক পর্যায়ে ৯% এবং স্বল্প আয়ের দেশসমূহে ৩৬% বৃদ্ধি পায়, কেননা বিভিন্ন দেশের সরকার এই প্রোগ্রামের পরিসর আরও বৃদ্ধি করে। প্রতিবেদনের লেখকেরা আরও উল্লেখ করেছেন যে, স্কুল ফিডিং কার্যক্রম সারা বিশ্বের সবথেকে বড় সামাজিক নিরাপত্তা বেষ্টনী।

Reneta

বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায়, স্কুল থেকে দেয়া খাদ্য দরিদ্র পরিবার থেকে আসা শিশুদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। এই কার্যক্রম ক্ষুধামুক্ত থাকতে যেমন সহায়তা করে তেমনি শিশুর স্বাস্থ্য ও মেধার বিকাশেও ভূমিকা রাখে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে একথা আরও সত্য— যেখানে স্কুল ফিডিং কার্যক্রম আছে, সেখানে মেয়েদের স্কুল ছেড়ে চলে যাওয়া, বাল্য বিবাহ এবং কৈশোরকালীন গর্ভধারণের হার অন্যান্য এলাকার তুলনায় কম।

স্থানীয়ভাবে উৎপাদিত খাবার অন্তর্ভুক্ত করলে স্কুল মিল কর্মসূচি অর্থনৈতিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখতে পারে। এতে করে ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবারের চাহিদা বাড়ে, ফলে স্থানীয় কৃষি ও বাজার ব্যবস্থা দৃঢ় হয় এবং এলাকার খাদ্য ব্যবস্থা শক্তশালী হয়।

প্রতিবেদনের লেখকেরা আরও বলেছেন, কোভিড-১৯ মহামারি-উত্তর পৃথিবীতে স্কুল খাদ্য প্রোগ্রামে বিনিয়োগ করা আরও বেশী গুরুত্বের দাবী রাখে, যেহেতু এই কর্মসূচি একটি দেশের জনগণের স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করে থাকে।

কার্যকর স্কুল খাদ্য কর্মসূচির ক্ষেত্রে প্রতি এক ডলার বিনিয়োগ করলে নয় ডলার সমপরিমাণ সুফল ফিরে আসে। এতে চাকরির সুযোগ তৈরি হয়। ডব্লিউএফপি’র হিসাব অনুযায়ী, স্কুল খাদ্যের সুবিধা পাওয়া প্রতি ১০০,০০০ শিশুদের জন্য অন্তত ১,৬৬৮ নতুন চাকরি তৈরি হয়।

প্রতিবেদনের ভূমিকায় নির্বাহী পরিচালক বিসলে বলেন, “সহযোগী অংশীদারদের সাথে একযোগে কাজ করার ব্যাপারে ডব্লিউএফপি দৃঢ় প্রতিজ্ঞ যাতে বিশ্বের কোন শিশুই যেন ক্ষুধা নিয়ে স্কুলে না যায়, অথবা যেন তারা স্কুলে যাওয়া বন্ধ না করে। সাম্প্রতিক মাসগুলোর ভোগান্তির পর আমরা আরও সুন্দর এক পৃথিবী গড়ার এই সুযোগ অবশ্যই লুফে নেব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমহামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT