চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

মুক্তির দিনেই নেতিবাচক রিভিউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৬
বিনোদন
A A

মুক্তি পেয়েছে এবছরের অন্যতম বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’। যেখানে একদিকে যেমন অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ, তেমনি অন্যদিকে রয়েছেন কিয়ারা আদভানির মতো তারকা। যাদের রসায়নকে ঘিরে ইতোমধ্যেই কৌতুহল তৈরী হয়েছে।

তবে শোনা যাচ্ছে, তারকা নিয়ে মাতামাতির মাঝেও অনেকেরই তেমন পছন্দ হচ্ছে না ছবির কাহিনী! ইতিমধ্যেই ‘টক্সিক’কে ঘিরে ‘নেগেটিভ রিভিউ’ দিয়েছেন বহু নেটিজেন। অনেকে দাবি করেছেন, যশের ‘এন্ট্রি’ দারুণ! এমনকি, গোটা ছবিতেই তার ‘সোয়্যাগ’ নজর কাড়ে।

কিন্তু শেষ পর্যন্ত নাকি ছবির কাহিনী দুর্বল! স্বাভাবিকভাবেই মুক্তির শুরুর দিনই এই ধরনের প্রতিক্রিয়ায় ‘টক্সিক’-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন।

এক্স হ্যান্ডলে এক নেটিজেন ‘টক্সিক’-কে ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ বলে তোপ দেগেছেন। ছবিটিকে ‘তিন ঘণ্টার যন্ত্রণা’ হিসেবে অভিহিত করার পাশাপাশি এতে যশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অবশ্য আরেক নেটিজেন যশের অভিনয় ও পর্দায় তার উপস্থিতির প্রশংসা করেছেন। তবে ছবিটি তাকে চূড়ান্ত হতাশ করেছে বলে দাবি তারও।

দুর্বল চিত্রনাট্য, ধীরগতির কাহিনি এবং আবেগের অভাবের অভিযোগ তুলেছেন দর্শক। আবার আরেকজনের মতে, ছবিটি নিতান্তই একঘেয়ে। গল্পটি মন ছুঁতে ব্যর্থ। তাকে লিখতে দেখা গেছে, ‘এমনটা আশা করিনি। পুরোপুরি বিপর্যয়।’

এমন অভিযোগ অনেকেরই। যারা ছবিটি নিয়ে হতাশ, তাদের প্রায় সকলেই একমত, আসল ‘ভিলেন’ যেন ছবিটির চিত্রনাট্য ও দুর্বল সম্পাদনা।

এদিকে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে, ছবিটির প্রথম শো সকাল ৬টায় নির্ধারিত করা হয়েছিল। এর মানে হল, সকাল ১১টার মধ্যেই ছবিটি পাঁচ ঘণ্টা ধরে চলছিল। আপনি জেনে অবাক হতে পারেন যে, মাত্র পাঁচ ঘণ্টায় এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়া পাঁচটি ছবিকে ছাড়িয়ে গিয়েছে।

সকাল ১১টা পর্যন্ত প্রথম দিনে ‘টক্সিক’ আয় করেছে ২৭.৪৫ কোটি টাকা। যেখানে চলতি বছর মুক্তি পাওয়া আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছে ৯.২৫ কোটি টাকা, ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ আয় করেছিল ২২ কোটি টাকা, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ আয় করেছিল ১৫.২৫ কোটি টাকা, অজয় ​​দেবগনের ‘ধামাল ৪’ আয় করে ১৪ কোটি টাকা, এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’ আয় করেছে ১৬.২০ কোটি টাকা।

যশ ও কিয়ারা ছাড়াও ‘টক্সিক’-এ অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্তসহ আরো অনেকেই।

স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘টক্সিক’ রেকর্ড সংখ্যক ১,৮৪৮,০৬৭টি অগ্রিম টিকিট বুকিং পেয়েছে। এই বিপুল সাড়ার ফলে, ছবিটি মুক্তির আগেই ৫৮.২৭ কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা গেছে।

ট্যাগ: ‘টক্সিক:আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’কিয়ারা আদভাণীটক্সিকদক্ষিণী সুপারস্টারযশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

পরবর্তী

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

পরবর্তী

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT