আন্তর্জাতিক

প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার ছবি ও ফুলের মালা রেখে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি ভেনকাইয়াহ নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে মরদেহ নেয়ার পর শ্রদ্ধা জানানো শুরু হয়।

রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের পর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লির লোদি গার্ডেন শশ্মানে প্রণব মুখার্জির মরদেহ দাহ করা হবে।

তার মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। বাংলাদেশেও বুধবার ১ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।

বিষয়:প্রণব মুখার্জি ভারত রাষ্ট্রপতি শ্রদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…