চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রচণ্ড দাবদাহে আলতা বানু ছবিটি যেনো সুশীতল হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘প্রচণ্ড দাবদাহে এক পশলা বৃষ্টি যেমন সবাইকে সুশীতল করে, আমি মনে করি অরুণ চৌধুরী ও ফরিদুর রেজা সাগরের ‘আলতা বানু’ চলচ্চিত্রটিও মানুষের মধ্যে তেমন সুশীতল অনুভূতি দিবে।’ -কথাগুলো বলছিলেন বয়োজৈষ্ঠ্য অভিনেত্রী দিলারা জামান।

বেশ কয়েক দিন ধরেই চলছে ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’র প্রচার প্রচারণা। পোস্টার, টিজার, ট্রেলার থেকে শুরু করে পাঠক দর্শকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘আলতা বানু’ নামটি এখন প্রায় সবার মুখে মুখে। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে দিন দিন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলতা বানু মুক্তি পাচ্ছে আগামি ২০ এপ্রিল(শুক্রবার)। আর তার আগে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে হয়ে গেল একটি সংবাদ সম্মেলন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের তিন নম্বর স্টুডিওতে বসে ‘আলতা বানু’র সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেট্রোসেম সিমেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, অভিনেত্রী দিলারা জামান, নির্মাতা অরুণ চৌধুরী, নাট্যকার ও ছবির চিত্রনাট্য লেখক বৃন্দাবন দাস, অভিনেতা নরেশ ভুঁইয়াসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির ‘সিস্টারহুড’ ক্যাম্পেইনের অংশ হিসেবে সেলফি বিজয়ী পাঁচ জোড়া বোন। যারা ঢাকা ও ঢাকার বাইরে থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

‘আলতা বানু’র সেলফি কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার হয় অনন্যা রুমার প্রযোজনায় দিলরুবা সাথীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে। যেখানে আলতা বানুর জন্য শুভ কামনা জানান উপস্থিত সকলে।

বিখ্যাত সাংবাদিকদের মধ্যে অনেকেই চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে নির্মাতা অরুণ চৌধুরীকে সর্বশেষ সংযোজন উল্লেখ করে ফরিদুর রেজা সাগর বলেন: আমাদের অনেক বিখ্যাত সাংবাদিকরা চলচ্চিত্র নির্মাণ করেছেন। অনেকের নাম আমরা উল্লেখ করতে পারবো যারা সাংবাদিক হিসেবে বিখ্যাত। আর সাংবাদিকদের মধ্যে চলচ্চিত্র নির্মাণে সর্বশেষ সংযোজন অরুণ চৌধুরী। আলতা বানু ছবিটি কেমন হয়েছে এটা বলবে দর্শক।

তবে আলতা বানু চলচ্চিত্রটি পরম যত্নে অরুণ চৌধুরী নির্মাণ করেছেন, এ কথা জানিয়ে তিনি আরো বলেন: গত এক বছর ধরে অরুণ চৌধুরী ও তার টিম পরম মমতা দিয়ে, যত্নে আলতা বানু ছবিটি নির্মাণ করেছেন। আমরা বিশ্বাস করি দর্শক হলে এসে প্রাণ ভরে ছবিটি দেখবেন। তাহলেই এরকম যত্নে বানানো সিনেমাটি সার্থক হবে।

‘আলতা বানু’ ছবিটি নিবেদন করেছে আলট্রাসেম গ্রুপ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। ‘আলতা বানু’কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন: চলচ্চিত্রের এই সংকট সময়ে ‘আলতা বানু’র মতো চলচ্চিত্র আমাদের বেশি দরকার। তাছাড়া এই ছবিটির গল্প ফরিদুর রেজা সাগরের। আমি চলচ্চিত্রটি কাহিনি পড়েছি, সিনেমাও কিছুটা দেখেছি। ব্যক্তিগতভাবে ছবিটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি বিশ্বাস করি সাধারণ দর্শকরা এই ছবিটিকে হিট বানিয়ে ছাড়বেন।

অভিনেত্রী দিলারা জামান ‘আলতা বানু’ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন: প্রচণ্ড দাবদাহে এক পশলা বৃষ্টি যেমন সবাইকে সুশীতল করে, আমি মনে করি অরুণ চৌধুরী ও ফরিদুর রেজা সাগরের ‘আলতা বানু’ চলচ্চিত্রটিও মানুষের মধ্যে তেমন সুশীতল অনুভূতি দিবে। আশা করি ‘আলতা বানু’ চলচ্চিত্র আপনারা হলে গিয়ে নিজে দেখবেন, এবং অন্যদের দেখতে উৎসাহিত করবেন।

সমস্ত আলোচনা, সমালোচনাকে পাশ কাটিয়ে একটি ভালো ছবি উপহার দেয়ায় ছিলো ‘আলতা বানু’ নির্মাণের উদ্দেশ্য। এমনটা জানিয়েছেন নির্মাতা অরুণ চৌধুরী। দর্শককে একটি ভালো ছবি উপহার দেয়ার সুযোগ করে দেয়ায় নির্মাতা ইমপ্রেস টেলিফিল্মের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন: সমালোচকের প্রশংসা, কিংবা সেই অর্থে বাংলা ছবির দর্শক নয় তাদের জন্য নয় আমি সব শ্রেণির মানুষের জন্য একটা ভালো ছবি উপহার দিতে চেয়েছি। আমাদের গল্পের ছবি, ভালো ছবি এখন দর্শক দেখতে শুরু করেছে। আর এর শুরুটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইমপ্রেসের ছবি ‘জালালের গল্প’ দিয়ে। গত এক বছর ধরে বেশ কিছু ভালো ছবি আমরা নির্মাণ হতে দেখেছি, যা হলে গিয়ে দর্শকরাও দেখেছে। আমার ছবি কী হয়েছে, সেটা রিলিজের পর দর্শকরাই বিবেচেনা করবেন। কিন্তু আমি ইমপ্রেসকে ধন্যবাদ দিতে চাই, তারা শতাধিক সিনেমা করেছে। আর তার একটি অংশ আমি হতে পেরেছি, এরজন্য কৃতজ্ঞ ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খানের প্রতি।

বৃন্দাবন দাসএরপর ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট নরেশ ভুঁইয়া ও চিত্রনাট্যকার বৃন্দাবন দাসও ছবিটি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সবশেষে সেলফি প্রতিযোগিতায় বিজয়ী দশ জোড়া বোনের মধ্যে উপস্থিত পাঁচ জোড়া বোনদের হাতে ‘আলতা বানু’র প্রথম শো দেখার টিকিট ও আকর্ষণীয় একটি গিফট বক্স তুলে দেয়া হয়।

এদিকে ‘আলতা বানু’র দুই কেন্দ্রীয় চরিত্র জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন অনুষ্ঠানে না আসলেও পাঠিয়েছেন ভিডিও বার্তা। সেখানে সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেন এই দুই অভিনেতা।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ছবিতে আলতা চরিত্রে অভিনয় করেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন , রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

ছবি: জাকির সবুজ

ট্যাগ: অরুণ চৌধুরীআলতা বানুদিলারা জামানফরিদুর রেজা সাগরবৃন্দাবন দাসমমমিলনরিক্তালিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না: বিএনপি

পরবর্তী

ইন্টারনেট ডেটার দাম নিয়ে সুখবর

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ডেটার দাম নিয়ে সুখবর

প্রশ্ন ফাঁস

এসএসসির রচনামূলক কোনো প্রশ্ন ফাঁস হয়নি: টাস্কফোর্স

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT