পরিবেশ

প্রকৃতি মেলায় প্রকৃতি রক্ষার শপথ

প্রকৃতি মেলায় প্রকৃতি রক্ষার শপথ

‘প্রকৃতির কোনো ক্ষতি করবো না’ – সবাইকে এমন শপথ নেয়ার আহ্বান জানিয়ে চ্যানেল আই প্রকৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতি-নির্ধারকদের কঠোর হওয়ারও তাগিদ দেয়া হয় মেলায়।

চ্যানেল আই প্রাঙ্গণ যেন মেঘে ঢাকা পাহাড় আর সবুজ বনভূমি। এরই মধ্যে প্রকৃতির বন্দনা- দলগত নাচ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অষ্টম চ্যানেল আই প্রকৃতি মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষকে সচেতন করার বার্তা। মানুষের অত্যাচার আর অসচেতনতায় নষ্ট হচ্ছে বাংলার অপরূপ প্রকৃতি। আবার সেই মানুষই পারে প্রকৃতি সংরক্ষণ করতে।

খাঁচাবন্দী টিয়া পাখি অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন অতিথিরা। দিনব্যাপী প্রকৃতি মেলায় পরিবেশ প্রকৃতি রক্ষার তাগিদ আসে সব অনুষঙ্গ থেকে। প্রকৃতির সুর বাজতে থাকে মুল মঞ্চে।

আবৃত্তি, জলতরঙ্গ, গম্ভীরা সব আয়োজনে ছিল প্রকৃতি রক্ষার আহ্বান। এবারের মেলা মুল থিম- প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে মুকাভিনয় ছিল মেলার অন্যতম আকর্ষণ।

চ্যানেল আই প্রকৃতি মেলায় সহযোগী নুর ইকো ব্রিকস এবং পারটেক্স বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য স্টল বসে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:চ্যানেল আই প্রাঙ্গণপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনপ্রকৃতি মেলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…