চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি বিমুখ, বাংলাদেশ-ভারত মহারণ হবে তো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপের জমজমাট আসরের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত মহারণ। সেই ম্যাচ দেখার উত্তেজনায় রীতিমতো ফুটছে ভক্তরা। কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে বৃষ্টি। ভারী বৃষ্টির আভাস দিয়েছে ‘ওয়েদার ডটকম’। ওয়েদার ডটকম’ দেখা যাচ্ছে রাতে ভারী বৃষ্টি হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিস সকালের দিকে জানায় বুধবার দুপুরের পর ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে এরই মধ্যে এক দফা ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুপুরের বৃষ্টির পর যদি সন্ধ্যা বা রাতে আবারও বৃষ্টি হয় এবং মাঠে পানি জমে, তাহলে বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত মহারণ। আর প্রকৃতির বাধায় আশাহত হবে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী।

আবহাওয়া অফিসের পূর্বভাসে জানা যায়, শুধু আজই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পরের দিনও। সেটা হলে, বৃষ্টির বাধায় পণ্ড হতে পারে বৃহস্পতিবারের ম্যাচও। এদিন শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গতকাল আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছিল, ফরিদপুর, মাদারীপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT